Breaking News
Home / TRENDING / হাওড়া সিজিএম আদালতে কড়া নিরাপত্তা কেন? জেনে নিন ক্লিক করে

হাওড়া সিজিএম আদালতে কড়া নিরাপত্তা কেন? জেনে নিন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা:

হাওড়ার শিবপুরে বোমাবাজির ঘটনায় ধৃত তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে বড়ে’কে আজ হাওড়া সিজেএম কোর্টে তোলা হবে। উত্তেজনা থাকায় সকাল থেকেই কোর্ট চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ফোর্স ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের চড়াবস্তিতে গুলি ও বোমাবাজির ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শামিম আহমেদকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই নেতার গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তাঁর অনুগামীরা রাস্তা অবরোধ করে। শিবপুর থানাতেও চড়াও হয় তারা। এদিকে ধৃত শামিম আহমেদ ওরফে বড়ে’র দুই অনুগামী তামান্না এবং আফতাব হোসেন ওরফে চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তমান্নাকে পরে ছেড়ে দেওয়া হয়। আফতাব হোসেনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *