নিজস্ব সংবাদদাতা
রবিবার সব রাস্তা মিলছে যুবভারতীতে। শীতের উত্তরে হাওয়া উপেক্ষা করে রবিবার শহরে ডার্বি উত্তাপ। যে আঁচে পুড়বে ফুটবলপ্রেমীরা। ডার্বি ঘিরে শহরে উত্তেজনা, উন্মাদনা রয়েছে। কিন্তু ১৬–র ডার্বি নিয়ে দুদলের সমর্থকরা চাইছেন, শান্তির ডার্বি। যে বড় ম্যাচে লড়াই, যুদ্ধের আঁচ থাকবে,কিন্তু তা মাঠের ৯০ মিনিটে। মাঠের বাইরে আমরা বন্ধুর বার্তা। কারণ, মৃত বাগান সমর্থক সৌম্য ও কয়েকদিন আগে মৃত ইস্টবেঙ্গল সমর্থক ঊষষীকে উৎসর্গের জন্য এই শান্তির বার্তা। সত্যিই তো, ডার্বি উপভোগ করুন, কিন্তু অকারণ হানাহানি বন্ধ হোক। ঝামেলা বন্ধ হয়ে শান্তির বার্তা আনলে তো ঊষষী, সৌম্যদের আত্মা শান্তি পাবে।
আরও একবার ডাঙায় ইলিশ চিংড়ির যুদ্ধ। আবেগের যুদ্ধ নিয়ে বাংলা আরও একবার দুভাগ হবে। ইতিমধ্যেই ডার্বির টিকিট নিঃশেষিত। ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা থাকবে প্রশাসনের তরফে। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, ম্যাচের পর অতিরিক্ত বাস চালানো হবে। রবিবারের ডার্বিতে যে–ই জিতুক না কেন আসল জয়ী হয় যেন ফুটবল, দু–দলের সমর্থকরা এবারে তাই চাইছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news