Breaking News
Home / TRENDING / গণতন্ত্র যাত্রা প্রসঙ্গে কী সিদ্ধান্ত বিজেপির? জেনে নিন ক্লিক করে

গণতন্ত্র যাত্রা প্রসঙ্গে কী সিদ্ধান্ত বিজেপির? জেনে নিন ক্লিক করে

নীল বণিক

গণতন্ত্র যাত্রা পথে নামাতে রাজ্যে আসলেন অমিত শাহের দূত ভূপেন্দ্র যাদব। রবিবার বিজেপির সর্বভারতীয় সংগঠনের সম্পাদক রাজ্যের মাটিতে পা রাখেন। প্রসঙ্গত বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দেয় নি রাজ্য প্রশাসন। শনিবার রাজ্য বিজেপিকে নবান্নের কর্তারা সেই কথা জানিয়েও দিয়েছে। তারপরেই রবিবার অমিত শাহের দূতের রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথমেই যাত্রা প্রসঙ্গে আদালতে যাওয়া হবে বলে দলীয় স্তরে পরিস্কার জানিয়ে দিয়েছেন ভূপেন্দ্র যাদব। সেজন্য হাইকোর্টের দলের কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন ভূপেন্দ্র যাদব। দলীয় সূত্রের খবর শহরের বেশ কয়েকজন নামি আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন বিজেপির সংগঠন সম্পাদক। বৈঠক শেষে ভূপেন্দ্র যাদব বলেন, তিনি দিল্লি গিয়ে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কথা বলবেন । কোনমতেই যাত্রার সিদ্ধান্ত থেকে পিছু হটা যাবে না বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ভূপেন্দ্র যাদব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *