Breaking News
Home / TRENDING / ভারচুয়াল প্রচারে সব হয় না, সাবেকী প্রত্যক্ষ জনসংযোগ দরকার, বুঝছে বিজেপি

ভারচুয়াল প্রচারে সব হয় না, সাবেকী প্রত্যক্ষ জনসংযোগ দরকার, বুঝছে বিজেপি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে অনলাইন যোগাযোগে অন্যান্য রাজনৈতিক দলের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি। দেশে বিজেপিই প্রথম সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে ভার্চুয়াল সমাবেশের আয়োজন করে। তবে করোনা আবহে এই সমাবেশের প্রয়োজনীয়তা থাকলেও নিচু স্তরের কর্মীদের মধ্যে এই সমাবেশ নিয়ে উত্তেজনা অনেকটাই কম বলেই মনে করছেন রাজনৈতিক নেতারা। বিশেষ করে ভোটের প্রচারে বেশিরভাগ কর্মীরাই অনলাইনে উৎসাহী নন। সে কথা বুঝেছেন বিজেপি নেতারা। তাই এখন অনলাইন ও অফলাইন বা সরাসরি জনসংযোগ, দুইকেই গুরুত্ব দিতে চাইছেন দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা।

  

সামনেই রয়েছে বিহারের বিধানসভা ও মধ্যপ্রদেশের উপনির্বাচন। এই দুই নির্বাচনে দুটি পদ্ধতিকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। বিহারের এক বিজেপি নেতার কথায়, “ভার্চুয়াল বৈঠক হলে দলীয় কর্মীরা মতামত জানাতে দ্বিধা বোধ করেন। তাঁদের সবার সঙ্গে কথা বলাও জানা যায় না। একতরফাভাবে সমস্ত কিছু হয়। ফলে এর প্রভাব কর্মীদের মনে পড়ে।”

৭ জুন বিহারে প্রথম ভার্চুয়াল সমাবেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে দেশজুড়ে দ্বিতীয় মোদী সরকারের সাফল্যকে কেন্দ্র করে একাধিক ভার্চুয়াল সমাবেশ করে বিজেপি নেতৃত্ব। শুধুমাত্র বিহারেই প্রতিদিন ৩-৪টি সমাবেশ করা হয় ২৪৩টি বিধানসভা কেন্দ্র জুড়ে। এর থেকেই বিহারে দলের নেতারা প্রাথমিকভাবে উপলব্দি করেছেন, এই সমাবেশের মাধ্যমে সমস্ত দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগে অনেক সীমাবদ্ধতা রয়েছে।

তাই সমস্যার জন্য বিহারে বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব কিছু নেতাকে নিয়ে পাটনায় একটি বৈঠক করেন। সেখানে সিধান্ত হয় নেতারা কয়েকজনকে নিয়ে ছোট ছোট ভার্চুয়াল সমাবেশ করবেন এবং কিছু কিছু নেতা এলাকায় গিয়ে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে জনসংযোগ করবেন। একই পন্থা নেওয়া হয়েছে মধ্যপ্রদেশেও। মধ্যপ্রদেশে ২৪টি বিধানসভা আসনের উপনির্বাচন রয়েছে। প্রথম দফায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা ও রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো সিনিয়র নেতারা ২-৩টি বড় ভার্চুয়াল সমাবেশ করবেন। এবং দ্বিতীয় দফায় রাজ্যের মন্ত্রী ও প্রার্থীরা ছোট ছোট সমাবেশ করবেন।

 

আরও পড়ুন : হুমায়ূন সমাধির মধ্যেই রয়েছে দারা শিকহোর সমাধিস্থল, ৩০০ বছর পর জানালেন দিল্লির ইঞ্জিনিয়ার

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *