নীল বণিকঃ
২০১৯-এর লোকসভা ভোটের আগে মুকুল রায়কে দিল্লি আরও বেশি করে গুরুত্ব দিল। সূত্রের খবর, শুধু পশ্চিমবঙ্গ নয়, মুকুল রায়ের সাংগঠনিক ক্ষমতা ত্রিপুরা, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে কাজে লাগাতে চায় দিল্লি। সেই কারণে এবার মুকুল রায়কে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগস্ট মাসের ১৭ ও ১৮ তারিখ দিল্লিতে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকের আগে মুকুল রায়কে এই কমিটির সদস্য করলেন অমিত শাহ। এই বিষয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, দল দায়িত্ব দিয়েছে। আমি খুশি। দলের নির্দেশে কাজ করার চেষ্ট করব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news