নিজস্ব সংবাদদাতাঃ
উত্তরপ্রদেশ মন্ত্রী সভার অন্যতম সদস্য ওমপ্রকাশ রাজভার ফের আলাদা পূর্বাঞ্চল রাজ্যের দাবি করলেন। তার মতে উত্তরপ্রদেশ অতিরিক্ত বড় একটা রাজ্য। তার ফলেই রাজ্যের পূর্বাঞ্চলের উন্নতি হচ্ছে না। শিক্ষা, গরিবি, কর্মসংস্থান সব ক্ষেত্রেই খারাপ পরিস্থিতি এই অঞ্চলের মানুষের। সাংবাদিক সম্মেলনে শুক্রবার রাজভার বলেন, পূর্বাঞ্চলের মানুষ আলদা রাজ্য চায়। রাজ্যে ভাগ না হলে পূর্বাঞ্চলের উন্নতির কোনওরকম সম্ভাবনা নেই।
উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের নাগরিকদের একাংশ দাবি করেন উত্তরপ্রদেশকে চারটি আলাদা রাজ্যে ভাগ করা হোক। যথাক্রমে বুন্দেলখণ্ড, পূর্বাঞ্চল, আওয়াধ প্রদেশ এবং পশ্চিম প্রদেশ। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়াল জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আলাদা পূর্বাঞ্চল ও বিদর্ভ রাজ্য নিয়ে কথা বলবেন।
ওমপ্রকাশ রাজভার চিন প্রসঙ্গে চাঞ্চল্যকর একটি মন্তব্য করেন কদিন আগেই। তিনি বলেন, চিন ভারতে এসে ব্যবসা করে সেই পয়সা দিয়ে অস্ত্র কিনে বা বানিয়ে ভারতকে হুমকি দিচ্ছে। উত্তরপ্রদেশের মন্ত্রী সভার অন্যতম সদস্য রাজভার মনে করেন, চায়নার এদেশে ব্যবসা করা আটকাতে পারলে বহু স্বদেশি যুবক করেকম্মে খেতে পারবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news