নীল বণিক
পুরুলিয়ায় বিজেপি কর্মীদের মৃত্যুর সঠিক তদন্তের দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রত্যেক মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। তাই রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি পুরুলিয়ার নিহত পরিবার গুলি যাতে সঠিক বিচার পায়। এদিন স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ খরচ নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতি মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি জানান কলকাতা মেডিকাল কলেজ হাসপাতালের শিশু ও মাতৃবিভাগের জন্য কেন্দ্র কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বেশ কিছু জায়গায় এখনও কাজের খামতি রয়েছে বলে জানান অশ্বিনী কুমার চৌবে। তিনি এই বিষয়ে হাসপাতালের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে তৎপরতার সঙ্গে বাকি কাজ শেষ করার কথা বলেছেন বলে জানান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news