চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মার্চ থেকে জুনে ভারতে মুদ্রাস্ফীতির হার ক্রমশ কমছে বলে জানাল রয়টার্স পোল। মার্চে মুদ্রাস্ফীতির হার যা ছিল জুনে তা অনেকটাই কমে গিয়েছে। এর মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে, করোনার বিধিনিষেধের ফলে দীর্ঘদিন ধরে অনেক অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ ছিল বিশ্বজুড়ে। কিন্তু এখন পুনরায় আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ফলে বাজারে জোগানও বাড়ছে। এরফলেই জুনে মুদ্রাস্ফীতির হার কমে গিয়েছে ভারতে।
রয়টার্স পোলের তথ্য অনুসারে বলা হচ্ছে, ৩৫ জন অর্থনীতিবিদ দেখিয়েছেন জুনে ভারতে মুদ্রাস্ফীতির হার ৫.৩০ শতাংশে পৌঁছেছে। মার্চে যা ছিল ৫.৮৪ শতাংশ। তবে মার্চের পর এপ্রিল ও মে মাসে লকডাউনের ফলে তথ্য সংগ্রহের কারণে মুদ্রাস্ফীতির হার জানা যায়নি।
গত বছরের নভেম্বরের পরে এটিই সর্বনিম্ন মুদ্রাস্ফীতির হার বলে জানাচ্ছেন অর্থনীতিবিদরা। তবে গত ৯ মাসের রেকর্ড দেখে রায় দেবে সেন্ট্রাল ব্যাঙ্ক। এ প্রসঙ্গে রবোব্যাঙ্কের আন্তর্জাতিক অর্থনীতির প্রধান হুগো ইরেকেন বলেন, “মুদ্রাস্ফীতির হার কমার মূল কারণ লকডাউনের পর অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যা এতদিন বন্ধ ছিল।” আবার অনেক অর্থনীতিবিদ মনে করছেন মুদ্রাস্ফীতি কমার কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট কমানোর ফলে হতে পারে। ২৫ মার্চ রিজার্ভ ব্যাঙ্ক ১১৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে দেয়।
আরও পড়ুনঃ
বিজ্ঞানীদের নতুন তত্ত্ব, কোভিড আপনাকে উন্মাদ করে দিতেও পারে
ভণ্ড বাবাদের আশ্রমে কি হচ্ছে? কেন্দ্র কে নজর দিতে নির্দেশ শীর্ষ আদালতের
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news