Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 সৌম্যজিৎ আচার্য:

 

দেয়াল বেয়ে উঠছি

 

দেয়াল টপকাতে হবে

তাই প্রতি ইটে পেরেক পুঁতে রাখছি

প্রতিটা পেরেকের ঘাড়ে পা দিয়ে

এ দেয়ালের ওপরে উঠে যাব

 

আমি প্রথম ধাপ উঠছি

আর ভাবছি, ওপারে একটা বড় ঝিল পাব

দ্বিতীয় ধাপ ওঠার পর

মনে হচ্ছে, ওদিকে না শেষ হওয়া জঙ্গল আছে

 

একের পর এক ধাপ টপকে

দেয়াল বেয়ে উঠছি

 

শুধু নিজেকে টপকাতে পারছি না…

……..

 

দুটো হাত

 

দুটো হাত অপ্রয়োজনীয়

চুমু খাবার সময় ছাড়া

একসঙ্গে কখনোই কাজে লাগে না

এজন্য শীতকালে কোথাও যাবার সময় আমি আমার দুটো হাতই সেল্ফে রেখে যাই

কখনো দিয়ে যাই পকেটমারকে… তবে গরমের সময় ব্যাপার অন্য… দুটো হাত গাছে  ঝোলাই

 

ফিরে এসে দেখি শিকড় হয়ে গেছে

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *