সীমিতা মুখোপাধ্যায়
ইস্তারহা আশিকি কা
তুমি কি জানতে, মরা সারস ঠিক কীভাবে কাঁদে?
তোমাকে শামুকখোল চেনানো হল না,
মাথার ওপরে যে বৃদ্ধ হুতুম, তুমি দেখলে না…
তোমার প্রতিটি হা হা-তে খসে গেল
একটি একটি করে আমার হাতের সব আঙুল,
সরোবরের লাল রক্তে সন্ধ্যা নামছে তখন,
অচেনা পথিক গুনগুন করছে-
‘ইস্তারহা আশিকি কা আসর ছোড় যায়ুঙ্গা’।
আমি চেয়ে আছি ওই চোখের দিকে,
তুমিও দেখছ আমার ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া…
কোনো এক আদিম নিস্তব্ধতা ডানা ঝাপটে বলে গেল—
‘তেরে চেহেরে পে আপনি নজর ছোড় যায়ুঙ্গা’!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news