Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 সমীরণ কুণ্ডু

 

একটি কবিতার গল্প

 

উত্তরে নৈঃশব্দ্য, দক্ষিণে উচ্ছ্বাস, পশ্চিমে নদী, পূর্বে শিবাহূতি, ঊর্ধ্বে সম্মোহ— অনুবাদ পারাপার হয়।

নাবিকের চালান আছে। যাত্রীদের পরিচয়-পত্র। অনুমতি। নেশা আছে, জীবিকার। ঝড়-ঝঞ্ঝা, সংকেত— কী নেই?

অনুরাগ, মৃতদেহ, পোড়াকাঠ, পিণ্ডদান, বিবর্তন, জন্মসূত্রকথা ; শস্য ভাসানো, অর্ঘ্য, তর্পণ ও বিবৃতি; শপথ আছে জয়ের— আলোড়ন, মেঘ-তঞ্চন, শুদ্ধবিষ, স্নানচর্চা ও নিষেক।

আরও আছে— নির্দোষ একাকিত্ব ও বিসর্জন সংলাপ ;

আছে— পক্ষীবলয়, বৃক্ষ থেকে বৃক্ষের বর্ণনা, মলমূত্রত্যাগ, ক্রীড়া ও সাঁতার।

অবশেষে— মৎস্য, সরীসৃপ, মুদ্রা, ফুল ও ফল সহ সমর্পণ।

আজ বিশেষ রবিবার। কারণ, সোম থেকে শনি কোনো জাগতিক ঢেউ বেনামে সৎকার করে গেছে সব।

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *