সৈকত ঘোষ
কলকাতার সেলফি ৪৭
কিছু ধারণা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়
যেভাবে বুলেটপ্রুফ শহরে
পায়ের পাতায় হেসে ওঠে অদৃশ্য বোঝাপড়া
#
জানি শুভ মহরতের আগে বুক থেকে ওড়নাটা খসে পড়বে
বিকল্প মনখারাপ সবুজ ছটফটানির পর
তুমি ব্যালেরিনা
#
আমি স্পর্শের অপেক্ষায়
প্রিয় কফিমগ, জোনাকি, শাওয়ার গল্প
#
সমস্ত ব্যারিকেট ভেঙে ফিরে তাকালেই যখন
শহীদমিনারের দিব্বি,
নার্সিসাস তুমি ভিড় মেট্রো হয়ে যাও
আমি বেফিকর হতে রাজি…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news