Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 সৈকত ঘোষ

 

তরুণ কবি, তোমাকে

নষ্ট চাঁদ আর ভ্যাপসা প্রেমের কবিতা নয়
এসো সময়ের চোখ থেকে চশমাটা খুলে নিই

আজ নিজের মুখোমুখি দাঁড়াবার দিন

ভেবে দেখো তোমার সামনে কোনও ট্রাফিক নেই
তারকাঁটা নেই, অতীত নেই ভবিষ্যৎ নেই

ঝরঝরে বাবার পেসমেকার, মায়ের প্রেসারের ওষুধ
এতো পড়াশুনার পর একটা ছোটো খাটো চাকরি
এর বেশি তো কিছুই চাওনি তুমি

তাহলে কেন হাত কাঁপছে!

জ্যোতিষীর দাওয়াই, অনুপ্রেরণার ভূত আর
শনি মঙ্গলের চক্কর থেকে বেরিয়ে এসো

এই কনফিডেন্স নিয়ে কী করে দাঁড়াবে প্রেমিকার সামনে?

তরুণ কবি শান্ত হও,
কলমে আস্থা রাখো
তোমার ভাগ্যে ভাগ বসিয়েছে যারা চিহ্নিত করো তাদের…

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *