Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 হিন্দোল ভট্টাচার্য

 

রাইনার মারিয়া রিলকে–র প্রতি

 

পাথরের গায়ে ফুটে যে ভাস্কর্য আজ, সে সাধনা বোঝে—
অথবা সে সাধনায় ধীরে ধীরে ফুটে ওঠে হেমন্তের ক্ষত;
‘পাতা ঝরে, পাতা ঝরে’; অন্ধ তার অন্ধকার খোঁজে।
তরুণ কবিকে লেখা চিঠিগুলি উড়তে থাকে, জীর্ণ তথাগত

ভাবেন, কোথায় ছিল এই ধ্যান, আমাদের শান্ত কারাগারে?
শৈশব, সম্পদ তুমি। জেগে ওঠো, এমন আঁধারে
সোনার পাথরবাটি সকলেই কিনে নিয়ে জীবন সাজায়।

জীবন, পাতার মতো। শুকনো হলে ঝরে পড়ে যায়।
পাথরে তুমিও শিল্প। একাকী, দুঃখের ঘরে একা।
কত জানলা খুলে যায়, তবু কথা কয়েকটি রেখায়…

বলে যায়, যাওয়া হয় না। কেবল ভাসিয়ে যায় দেবভোগ্য ঢেউ।
কান পেতে শুনে নিও কত স্রোত ছূটে যাচ্ছে মোহানার দিকে।
কত ঘাট অগ্নিসাক্ষী, ফিরে যেতে যেতে আর ফিরছে না তো কেউ…
প্রেমের কবিতা লিখছি, এ হেমন্তে, যতটুকু বাঁচতে শিখি লিখে!

 

 

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *