নিজস্ব সংবাদদাতা
আসন্ন লোকসভা নির্বাচনে রাফায়েল চুক্তি নিয়ে কেলেঙ্কারিকেই ইস্যু করতে চাইছে কংগ্রেস । আর সেজন্য এই চুক্তির ফাঁক ফোকর খুঁজে বার করতে একটি টাস্ক ফোর্স গঠন করছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী । ৬ সদস্যের এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন বর্ষীয়ান নেতা জয়পাল রেড্ডী। এই দলে রয়েছেন রণদীপ সুরজেওয়ালা, অর্জুন মোঢবাদিয়া, শক্তি সিংহ গোহিল, প্রিয়াঙ্কা চতুর্বেদী, জয়বীর শেরগিল এবং পবন খেরা। দলীয় সূত্রের খবর আগামি ৬ মাসে দেশের ১৬০টি জেলায় সফর করবে এই টাস্ক ফোর্সের সদস্যেরা। দেশজুড়ে বিভিন্ন সভায় রাফায়েল চুক্তি নিয়ে বিজেপির দূর্নীতির বিষয়ে মানুষের কাছে পৌঁছবে এই টাস্ক ফোর্স। যদিও এর আগে রাফায়েল চুক্তি নিয়ে করা অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী । তবে প্রতিবারই সেই অভিযোগ খণ্ডন করেছে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news