নিজস্ব সংবাদদাতা
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় । রাজ্যের উপকূলবর্তী অংশের উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। আর এই দুইয়ের জেরে আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে বৃষ্টি হবে বলে রবিবার দেওয়া পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গ রাজ্যের সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news