Breaking News
Home / TRENDING / কেরলে আটকে পড়া যাত্রীদের জন্য কোচি নৌ বন্দর থেকে ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া

কেরলে আটকে পড়া যাত্রীদের জন্য কোচি নৌ বন্দর থেকে ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া

নিজস্ব সংবাদদাতা
বন্যার জেরে বন্ধ কোচি বিমানবন্দর । তাই বন্যা কবলিত কেরলে আটকে পড়া মানুষদের জন্য কোচির নৌ বন্দর থেকে নন কমার্শিয়াল ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া। শনিবার বেঙ্গালুরুর থেকে কোচির নৌ বন্দর পর্যন্ত একটি পরীক্ষামূলক বিমান চালায় এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েড এয়ার। এই পরীক্ষামূক ফ্লাইটে ছিলেন ডিজিসিএ, এএআই এবং ফ্লাইট সেফটি অফিসাররা। অতি দক্ষতার সঙ্গে বিমানটি কোচির টার্বোপপ-এ দুপুর ১২. ৪০ মিনিটে ল্যান্ড করে। এবং বেলা ১টা ৪৫ মিনিটে বেঙ্গালুরু ফিরে যায়। এই পরীক্ষামূলক ফ্লাইটএর পর ডিজিসিএ জানিয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ কয়েকটি বিমান কেরলে আটকে পড়া যাত্রীদের বেঙ্গালুরু পৌঁছে দেবে। এদিকে, আইসিপিএ পাইলট অ্যাসোসিয়েশনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের পাইলটরা নিখরচায় যাত্রীদের নিয়ে আসার কাজ করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *