Breaking News
Home / TRENDING / চিকিৎসকদের লিফটে ওঠার ‘অপরাধে’ রোগী ও তার পরিবারকে আটকে রাখল কর্মচারী

চিকিৎসকদের লিফটে ওঠার ‘অপরাধে’ রোগী ও তার পরিবারকে আটকে রাখল কর্মচারী

নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
ভুল করে চিকিৎসকদের লিফটে উঠে পড়ায় রোগীর পরিজনদের আটকে রাখার অভিযোগ উঠল উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের লিফটম্যানের বিরুদ্ধে । জানা গিয়েছে, কান ধরে ওঠবোস করার শর্তে ১৫ মিনিট পর লিফটের দরজা খোলে অভিযুক্ত লিফটম্যান। গত ১৩ই আগস্ট বাউড়িয়ার বাসিন্দা সাহিনা বেগম তার ২ বছরের অসুস্থ ছেলেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। শুক্রবার চিকিৎসক শিশুটিকে পরীক্ষার করার পরে কিছু ওষুধ লিখে দেন। চিকিৎসকের পরামর্শে সাহিনা বেগম ছেলেকে সঙ্গে নিয়ে ওষুধ কেনার জন্য লিফটে ওঠেন। এরপর লিফট মাঝপথে থেমে গেলে লিফটের ভিতরে থাকা রুগী ও তাদের আত্মীয়রা চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে হাসপাতালের লিফটম্যান আব্বাস এলেও, তাদের উদ্ধার না করে কেন চিকিৎসকদের লিফটে উঠেছে এই অভিযোগে লিফটের দরজায় তালা লাগিয়ে দেয়। অভিযোগ লিফটের ভিতরে আটকে থাকা রুগী ও তাদের আত্মীয়েরা ভুল স্বীকার করলেও আব্বাস লিফটের দরজা খোলেনি। প্রায় ১৫/২০ মিনিট লিফটের ভিতরে আটকে থেকে তাঁরা অসুস্থ বোধ করতে থাকে। এরপর ওঠবোস করার শর্তে আব্বাস লিফটের দরজা খোলে। ঘটনায় অভিযুক্ত লিফটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *