কিশোর ঘোষ
তর্পণ
আমাদের কালো দিন, আমাদের কালো হাতে গড়া
এই যে লোডশেডিঙ… আমরা নিভিয়েছি জোছনা
আমাদের আলোদিন নিয়ে গেল লোভের শেয়ালে…
এই যে ছায়ার ঋণ, গাছ কেটে শোধ করি পাপ!
অভাবে পাগল ছুট—মাথা ভরা অফিসের বাস
এই যে জলের মাছ জলকে ভুলেই বাঁচে-মরে…
যেহেতু স্নানের চেয়ে শিকারে মজেছে বেশি মন
যেহেতু গানের চেয়ে বড় হয়ে উঠেছে গায়ক
যেহেতু ভুলের সঙ্গে আর দেখা করে না জীবন!
আমাদের ধানক্ষেত আমাদের চাষ করা বিষ
আমাদের চাঁদ নেই, রাত খায় শ্মশান-শকুন
আমাদের মরা মাথা, পচা বুক, ভাগাড়ের দাঁত গুণে নেয়
আমাদের কালো দিন, আমাদের কালো হাতে গড়া
এই যে লোডশেডিঙ… আমরা নিভিয়েছি জোছনা
আমাদের আলোদিন নিয়ে গেল লোভের শেয়ালে…
সঙ্গের ছবি: দ্য স্ক্রিমিঙ, এডোয়ার্ড মুঙ্খ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
খ খুব ভালো লাগলো কিশোরের কবিতা। সময় উপযোগী এমন কবিতা এখন কবিদের হাতে উঠে আসা প্রয়োজন!