ওয়েব ডেস্কঃ
অজানা জ্বরে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বিহারে। গত সাতদিনে বিহারের মুজাফফরপুরে অজানা জ্বরে মৃত্যু হয়েছে ৮৩ জনের। জ্বরের সঠিক কারণ ধরা না পড়লে এই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছেন ডাক্তাররা। এনিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। রাজ্যের শিশু মৃত্যুর হার আটকাতে দফায় দফায় বৈঠক করেছেন নীতিশ কুমারের সরকার।
গত সাতদিন ধরে বিহারের মুজাফফরপুরের বিভিন্ন এলাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা। এই শিশু ভর্তির হার দিন দিন ক্রমশ বাড়ছে। এমনকি অনেককে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যাচ্ছে। শুধুমাত্র এই জ্বরে শিশুরাই আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এক চিকিৎসকের কথায়, এই জ্বর শুধুমাত্র শিশুদেরকে আক্রান্ত করেছে। আক্রান্ত রোগীর প্রাথমিক অবস্থায় প্রচন্ড জ্বর ও কাঁপুনি শুরু হয়। তারপর বমি শুরু হয়। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে একের পর এক শিশু।
বিহারে এভাবে শিশু মৃত্যুর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বিহারে পৌঁছেছেন। এদিন হর্ষবর্ধন পাটনা বিমানবন্দরে পৌঁছালে তাঁকে দেখে কালো পতাকা এবং ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news