Breaking News
Home / খেলাধুলা / শেষ পর্যন্ত হলনা কোন ম্যাজিক, হতাশায় রিঙ্কু সহ গোটা দল

শেষ পর্যন্ত হলনা কোন ম্যাজিক, হতাশায় রিঙ্কু সহ গোটা দল

চ্যানেল হিন্দুস্থানঃ গত শুক্রবার সন্ধ্যায় ইডেনে মুখোমুখি হয়েছিল দুই দল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স । ম্যাচ প্রায় শেষ, বাকি ১ ওভারে ৩২ রান । স্ট্রাইকে রয়েছেন রিঙ্কু সিং। দলের পাশাপাশি সমর্থকদেরও শেষ ভরসা তকন রিঙ্কু । তবে কি আগের দিনের মতন এবারও কোন আশচর্য্য ইনিংসয়ের সাক্ষী হতে চলেছে ইডেন!
মুহূর্তে সমর্থক দের সমস্ত স্বপ্ন ভেঙ্গে গেল । ২৩ রানে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাজিত কেকেআর । তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিল কেকেআর। জয়ের স্বাদ না পেলেও ক্রিকেট প্রেমী দের জন্য সুক্রবারের ম্যাচ মধুর স্মৃতি বহন করবে। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ঝুলি তে ইংল্যান্ড ব্যাটারের হাত ধরেই এল প্রথম শতরান।

https://www.instagram.com/reel/CrB8VW8A014/?igshid=YmMyMTA2M2Y=

১০০ রান করে নটআউট থেকে মাঠ ছাড়েন তিনি। অনবদ্য ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে পৌঁছে দিয়েছিলেন মারক্রামও। তবে হায়দ্রাবাদ ধাক্কা খায় আন্দ্রে রাসেলের বোলিংয়ে। চলতি মরশুমে প্রথমবার হাতে বল তুলে নিয়েই ২.১ ওভার বল করেই হায়দ্রাবাদের তিন উইকেট নিয়ে নেন তিনি । এদিন পায়ে চোট পান রাসেল । এর পর ওভারের বাকি ৫ বল করেন শার্দুল ঠাকুর। মাথায় ২২৮ রানের চাপ থাকলেও আগের দিনের মতনই আত্ম্যবিশ্বাস ধরে রেখেছিল নাইট বাহিনী । তবে শেষ রক্ষ্যা হল না । সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৩ রানে পরাজিত হল নাইট বাহিনী ।

Spread the love

Check Also

বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে বিস্ফোরক বিবৃতি পাক বিদেশমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সংশয় ছিলই। সেই সংশয় এবার রীতিমতো …

জানেন কি, প্রথম টেস্টে জয়ে অধিনায়কের চোখে সুপারস্টার কে?

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নের প্রশংসায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স । অ্যাশেজের প্রথম …

কামিন্সের ঘাতক ইয়র্কারে উড়ল পোপের উইকেট

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ রামধনুর মতো বাঁকানো ইনসুইং ইয়র্কার বেরল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাত থেকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *