চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
দিল্লির মাদক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মণীশ সিসোদিয়া হেফাজতে নিয়েছে সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই এই মামলায় তলব করল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। নরেন্দ্র মোদী জমানায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই।
আগামী রবিবার কেজরিওয়ালকে সিবিআই হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। কয়েক মাস আগে কেজরিওয়াল নিজেই আন্দাজ করেছিলেন সিবিআই তাকে ডাকাডাকি করতে পারে। তাতে আম আদমি পার্টির প্রধান সেই সময়ে টুইট করে জানিয়েওছিলেন, আমি জেলে যাওয়ার জন্য তৈরি। কিন্তু সেই সময়ে তাকে কোনও নোটিস পাঠায়নি সিবিআই। এপ্রিলে এসে তাকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই।
আবগারি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করে, আগামী ১৬ এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারত বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই মামলায় আগেই CBI-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি আপাতত আদালতের নির্দেশে জেলবন্দি। এবার সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এই কেন্দ্রীয় সংস্থা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news