Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

কিশোর ঘোষ

পরকীয়া

 

একটি গোপন, জং-ধরা বিষাদ-সংবাদ

বুকে নিয়ে ঘুরে চলে, এ শহরের হাওয়া—

কী নামে ডাকব তাকে!

কিন্তু ভালোবাসি, তবু ভালোবাসা

প্রকৃত প্রেমিক ছায়া দণ্ডিত পাপ?

 

তোমাকে গোপন করা

অগুন্তি মৃত্যু ও জন্মের দাগ

জীবনের নির্বাক

ক্যালিগ্র্যাফি

 

সে কথাই বলব বলব ভেবে

সমাজ, সভ্যতা ঘুরে যায় আরও এক পাক

ছুটে চলে মানুষের মায়াপথ, গলি…

তবু

প্রসব বেদনার আগুনে যেন, আমার সকল

শীত পুড়ে যায়

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *