Breaking News
Home / সান-ডে ক্যাফে / কিশোর ঘোষের গুচ্ছ কবিতা

কিশোর ঘোষের গুচ্ছ কবিতা

  কিশোর ঘোষ

 

কেচ্ছা

 

দু’হাজার আঠেরোয় না, পাঁচ হাজার আগেও তো নয়..

 

প্রেমে পড়ার পর বোঝা গেল যে,

শ্রীকৃষ্ণ জন্মে ছিলেন

রাধা-গর্ভে

 

অবৈধ

এ’ গাছ আমার

গাছের তলা ও ছায়া, ফুল-ফল, পাখি-ডাক. . .

 

এ গাছের দেহে, মনে আছড়ে পড়েছে যত ঝড়-জল-প্রেম

সবাই আমার

 

বাগান আমার নয় শুধু!

 

হোটেল লাভ-ইন

 

আসলে চুমু খায়নি কেউ

#

আসলে ওই ঝাউবনে, ঠোঁট থেঁতলে পড়ে আছে

মরা জ্যোৎস্নার ঢেউ

 

স্মৃতি

 

কলতলা পাম্প করছে অতীত

 

পা ধোয়ার ছলে

পাপ ধুচ্ছি আমি

 

পাণ্ডুলিপি

 

আর কোনও কাজ নেই তাই কিছু ছবি এঁকে যাই

দিনান্তে দিগন্ত লিখি

#

আর কোনও কাজ নেই তাই কিছু ছবি রেখে যাই

দিগন্তে দিনান্ত লিখি

 

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *