কিশোর ঘোষ
কান্নাবান্না
কী সব ঘটে যায়, অফিসের দিকে তাকিয়ে ভাবি,
অফিস আমার দিকে কড়কড়ে হাসে, কী সব ঘটেই চলে…
হলুদ রাস্তা প’ড়ে রাস্তার পাশে, রাস্তা পায়নি বলে ‘কী সব’
ঘটিয়ে ফেলেছে!
ফুল তুলতে আসা সাজি, ধর্ষণ করল পুজোকে, দুঃখের সিন্দুক থেকে
দু’ফোটা চোখ ঝরে পড়ল শহরে
দু’দিনের জন্যে!
#
চোখ ডিঙোলে অফিস
পথে ‘কী সব’ ঘটে চলেছে…
#
এবার ছুটি চাইছি, ছুটি ঋণ দিন, এবার লাগবেই
প্রচুর জমেছে—আকাশের থেকে বেশি মেঘ
#
কান্নাবান্নার জন্যে
একটা দিন লাগবে

কিশোর ঘোষ শূন্য দশকের অন্যতম কবি। পেশায় সাংবাদিক। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। ‘উট-পালকের ডায়েরি’ (২০০৯, হাওয়াকল), ‘সাবমেরিন’ (২০১৫, হাওয়াকল), ‘সফট পোর্ট্রেট’ (২০১৯, কারিগর)। গদ্যগ্রন্থ ‘স্বপ্নাদেশ থেকে স্বপ্নদোষ অবধি’ (২০১৮, ইতিকথা)। ‘উট-পালকের ডায়েরি’র জন্য পেয়েছেন ‘দৌড় সম্মান’। তাঁর একাধিক কবিতা ভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। কবিতা ছাড়াও গল্প ও গদ্য লিখিয়ে হিসেবেও পরিচিত। একাধিক থিয়েটার ও সিনেমার জন্য গান লিখেছেন।
শীর্ষ চিত্র: ডারউইন লিওন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news