ওয়েব ডেস্ক:
হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে পুলিশের বাধা, ধুন্ধুমার শিয়ালদা চত্ত্বর। পুলিশের মতে মিছিলের অনুমতি ছিল না, সেকারণেই মিছিল আটকানো হয়। এই নিয়েই সংগঠনের সদস্যদের সঙ্গে চরম বিবাদ হয়। এমনকী সংগঠনের সদস্যদের গ্রেফতার করতে এলাকার অলিগলিতে তল্লাশি চালায় পুলিশ। পরে এনআরএস-এর সামনে থেকে শুরু হয় মিছিল। যদিও সেই মিছিলও মৌলালির কাছে আটকে দেয় পুলিশ। হিন্দু জাগরণ মঞ্চ নেতৃত্বের অভিযোগ, মিছিল আটাকাতে যথেচ্ছ লাঠিচার্জ করেছে পুলিশ।
উল্লেখ্য, সোমবার মেটিয়াবুরুজে গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী বীর বাহাদুর সিংহ। সেই ঘটনার প্রতিবাদেই বুধবার শিয়ালদা থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দেয় হিন্দু জাগরণ মঞ্চ। এদিন সকাল ১০টা থেকে শিয়ালদা স্টেশন চত্বরে জড়ো হতে থাকেন হিন্দু সংগঠনের সমর্থকরা। ১২টা নাগাদ মিছিল শুরু করতে গেলে বাধা দেয় পুলিশ। সেই বাধা ডিঙিয়ে এগোনোর চেষ্টা করে মিছিলটি। এরপরেই পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।
উল্লেখ্য, মিছিলের অনুমতি যে ছিল না তা স্বীকার করেছে হিন্দু জাগরণ মঞ্চ। তাদের দাবি, অনুমতি নিয়ে মিছিল করেও বাধার মুখে পড়তে হয়েছে আগে। এদিন হিন্দু জাগরণ মঞ্চের বেশ কিছু সদস্যকে আটক করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news