Breaking News
Home / TRENDING / বিধানসভায় বিল বিভ্রাট নিয়ে অভিযোগের জবাব রাজ্যপালের ! “আমি কারও রাবার স্ট্যাম্প নই”

বিধানসভায় বিল বিভ্রাট নিয়ে অভিযোগের জবাব রাজ্যপালের ! “আমি কারও রাবার স্ট্যাম্প নই”

সূর্য সরকার।

রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সংঘাত মেটার কোনও ইঙ্গিত নেই। বরং উত্তরোত্তর তা বাড়ছেই। তিক্ততা পৌঁছাচ্ছে চরমসীমায়। বিলে অনুমোদন দিতে দেরি করছে রাজ্যপাল। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টায় এবার কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজভবন বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল অনুমোদনের ক্ষেত্রে কি সমস্যা হয়েছে এবং সেখানে সরকারের গাফিলতিতেই দায়ী করা হয়েছিল। বুধবার সকালে ফের টুইট করলেন রাজ্যপাল। টুইটারেও গাফিলতির জন্য সরাসরি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন,”আমি কোনও রবার স্টাম্প বা পোস্ট অফিস নই। যে যা বলবে তা কোন কিছু না বুঝে শুনেই সংবিধান না মেনেই আমি করে দেব।” রাজ্যপাল আরও বলেন, “কোনও বিল সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর নেওয়া এবং কোন ধরনের দেরি না করে তাতে অনুমোদন দেওয়া রাজ্যপালের কর্তব্য।” সরকারই এই গাফিলতির জন্য দায়ী বলে টুইটে সমালোচনা করেছেন রাজ্যপাল।
গতকাল রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল এসি এবং এসপি কমিশন সংক্রান্ত বিল রাজভবনে পৌঁছায় ২৯ নভেম্বর পরে ৩০ নভেম্বর এবং পয়লা ডিসেম্বর ছুটি থাকার কারণে সরকারি কাজ হয়নি। ২ ডিসেম্বর অর্থাৎ সোমবারই রাজভবনের তরফে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিল নিয়ে খুঁটিনাটি জবাব করেছিল রাজ ভবন। কিন্তু সরকারের তরফে কোনও উত্তর আসেনি। সেই কারণেই অন্ধভাবে বিলে অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। তাই অধ্যক্ষ রাজভবনে বিরুদ্ধে যে দোষারোপ করেছেন তা ভিত্তিহীন।

তারপর বুধবার সকালেও ফের কড়া প্রতিক্রিয়া জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। যদিও মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাজভবনের প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া এখনো পর্যন্ত শাসক দল বা রাজ্য বিধানসভার তরফে দেওয়া হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *