Breaking News
Home / Uncategorized / সোমেনের ডাকে জেলায় জেলায় আইন অমান্য, অসংখ্য কং কর্মী গ্রেফতার

সোমেনের ডাকে জেলায় জেলায় আইন অমান্য, অসংখ্য কং কর্মী গ্রেফতার

নীল রায়:

সোমেন মিত্রের ডাকে জেলায় জেলায় কংগ্রেসের আইন অমান্য ধারাবাহিকভাবে চলছেই। আজ পুরুলিয়ায় আইন অমান্য কর্মসূচীতে অংশ নেন হাজার হাজার কংগ্রেস কর্মী-সমর্থক। পুরুলিয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী, এআইসিসি পর্যবেক্ষক সাংসদ গৌরব গগৈ, কার্যনির্বাহী সভাপতি দীপা দাশমুন্সী, বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, বিধায়ক মোস্তাক আলম, বিধায়ক ফিরোজা বেগম, মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত, আইএনটিইউসি সভাপতি কামরুজ্জামান কামার প্রমুখ নেতৃত্ব। পুরুলিয়াতে আইন অমান্যের নেতৃত্ব দেন বিধায়ক তথা কার্যনির্বাহী সভাপতি নোপাল মাহাত।
অন্যদিকে হাওড়াতে আইন অমান্য কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র স্বয়ং। তাঁর সাথে সাংসদ প্রদীপন ভট্টাচার্য, সর্দার আমজাদ আলি, বিধায়ক অসিত মিত্র, বিধায়ক মিল্টন রশিদ, যুব কংগ্রেসের সহ সভাপতি নেতা রোহন মিত্র, আশুতোষ চ্যাটার্জী, ছাত্রনেতা সোমদীপ ঘোষ ও অর্ঘ্য গণ, পার্থ ভৌমিক, সুনীল আদক, দেবকমল চক্রবর্তী, প্রতীক ঘোষ প্রমুখ।
হাওড়া জেলা কংগ্রেস সভাপতি আব্দুল রেজ্জাকের নেতৃত্বে আজ প্রায় সাত হাজার (পুলিশের ঘোষণা অনুযায়ী) কংগ্রেস কর্মী আইন অমান্য করে গ্রেফতার হন।

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *