ব্রহ্মজিৎ সরকার
বোঝাতে পারিনা
যা নেই তা আছে যা আছে তা নেই
আমি নেই কিন্তু আছি
আছি অথচ নেই
এইসব জড়িয়ে থাকা কথা বোঝাতে পারিনা
শরীর চিট-মিট করে
জ্ঞান হারিয়ে ফেলি
জাগি
দেখি হুঁ হুঁ শ্মশান
যে জন্ম অভ্রান্ত ছিল
ভ্রান্তির ঘোলা পাক গিলেছে তার বীজ
এইসব অব্যর্থ দহন কিছুতেই বোঝাতে পারিনা…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
ধন্যবাদ চ্যানেল হিন্দুস্স্থানের পক্ষে কিশোরক ঘোষকে