শাশ্বত কর
বিমল আনন্দে জাগো রে
একটু আগে ভোর হয়েছে। অনেক দিনের রাত।
এ ক’দিনের তুলির টানে মানে এবং অভিমানে
হাত ছেড়েছে রাত। এবং হাত ছুঁয়েছে হাত।
ঘাসের দেশে জ্বলন্ত ভোর না জানি তার নাম
বুকের ভিতর টগবগে চাঁদ আয়না ভরা জোছন পাহাড়
আকুল পিয়াসী পান করে যাই অনন্ত সেই জাম
কে জানে কোন উপত্যকা! আঁচল ভরা ফুল!
আলোর বৃত্ত কেমন তর! কেন্দ্র একই, ছোট বড়
নৌকো ভাসে। গান গেয়ে যায় ওস্তাদ মাস্তুল।
জলের কোলে সকাল ভাসে। ভাসে বটের ফল।
শান্ত নদী যায় বয়ে যায় শূন্য বেপে আলোর মালায়
দু’হাত তুলে মিছিল করে বিন্দু আলোর দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news