অরুণাভ রাহারায়
অসমাপ্ত অন্দরমহল
শরতের ঝলমলে রোদে
অগ্রজ কবির ঈর্ষা, অভিশাপ গায়ে এসে লাগে!
ট্রেনের সামান্য গর্তে প্রাণ পড়ে থাকে।
এইমাত্র আমি তার জিভ ধরে টানি…
দেখি যে, আমার কথা বন্ধুরা শোনে।
বন্ধুরা ঢেউ নিয়ে বাড়ি ফিরে যায়…
পড়ন্ত জীবন থেকে আলো তুলে আনি।
কলম রেখেছি ধুয়ে বহুদিন আগে।
তোমার স্পর্শ পেলে যতসব ছাইভষ্ম জাগে
এমন মধুর কোপ খেয়ে মনে হল
আমার পাপের ফল, সমূহ পেয়েছি।
আরও আরও আরও আরও কত কী-যে বাকি
অতএব, সতত-সতর্ক থাকি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news