Breaking News
Home / TRENDING / ভাড়াটিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক, সন্দেহের বশে স্ত্রীর হাত ভেঙে দিল বৃদ্ধ স্বামী

ভাড়াটিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক, সন্দেহের বশে স্ত্রীর হাত ভেঙে দিল বৃদ্ধ স্বামী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ছেলের বয়সী এক ভাড়াটিয়ার সঙ্গে স্ত্রী সম্পর্ক রয়েছে, এই সন্দেহে নিজের ৬৮ বছর বয়সী স্ত্রীকে মারধর করে হাত ভেঙে দিলেন ৭৮ বছরের বৃদ্ধ স্বামী। ঘটনাটি ব্যাঙ্গালোরের। ওই বৃদ্ধ স্বামী কর্ণাটক সরকারের এক প্রাক্তন কর্মী। তিনি ৪৪ বছরের ভাড়াটিয়ার সঙ্গে নিজের স্ত্রীর সম্পর্ক রয়েছে, এই সন্দেহে সংসারে প্রায়ই দিন অশান্তি করত। 

ঘটনার সূত্রপাত এই বছরের শুরুতে। ভাড়াটিয়ার স্ত্রী গর্ভবতী হওয়ার কারণে বাপের বাড়িতে গিয়েছেন। স্ত্রী না থাকায় ভাড়াটিয়া ওই যুবক ঘর গোছাতে ও রান্না করতে পারত না। সেসময় তাঁকে সাহায্য করতে যান ওই বৃদ্ধের স্ত্রী। এতেই সন্দেহ জন্মায় ওই বৃদ্ধের। ওই যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে এই দাবি করে নিজের স্ত্রীর সঙ্গে একাধিকবার অশান্তি করেন তিনি। কিন্তু এরপরেও বৃদ্ধা স্ত্রী ওই যুবককে সাহায্য করতে যান। আর এতেই ক্ষিপ্ত হন বৃদ্ধ এবং মারধর শুরু করেন স্ত্রীকে। গত সপ্তাহে মেরে স্ত্রীর হাত ভেঙে দেন। এই অবস্থায় ওই বৃদ্ধা স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেন রাজ্য সরকারের ‘পরিহার’ নামক একটি সংস্থা। 

বর্তমানে বৃদ্ধা স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ‘পরিহারে’র সদস্যরা বৃদ্ধ স্বামীর সঙ্গে কথা বলেন। এবং বোঝানোর চেষ্টা করেন শুধুমাত্র সাহায্যের জন্যই তাঁর স্ত্রী ওই ভাড়াটিয়ার ঘরে যেতেন। অন্য কোনও অভিসন্ধি ছিল না। ওই ভাড়াটিয়া তাঁর সন্তানের মতো। ভাড়াটিয়ার বয়স তাঁর স্ত্রীর অর্ধেক। কিন্তু এরপরেও ওই বৃদ্ধ মানতে রাজি হননি। ‘পরিহারে’র সদস্যদের দাবিকে খারিজ করে দেন। 

খবর অনুযায়ী, ওই বৃদ্ধ নিজের অবস্থানে অনড় থাকায় এবং সংসারে অশান্তি করার অপরাধে তাঁর বিরুদ্ধে আইনি নেওয়া হবে বলে জানিয়েছে ‘পরিহার’। কিন্তু ওই বৃদ্ধা নিজের স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিরোধিতা করেন এবং তাঁর সঙ্গেই সারাজীবন থাকবে বলে জানান।

 

আরও পড়ুনঃ

এনকাউন্টার নয়! বিকাশকে খুন করার কি পরিকল্পনা ছিল পুলিশের? উঠছে প্রশ্ন

বন্দি অবস্থায় নির্মম অত্যাচার চালিয়েছিল চিনা সৈন্যরা, জানালেন কেরলের বীর সৈনিক

চিন্তায় বেজিং, মালাবার উপকূলে নৌবাহিনীর মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *