Breaking News
Home / TRENDING / বন্দি অবস্থায় নির্মম অত্যাচার চালিয়েছিল চিনা সৈন্যরা, জানালেন কেরলের বীর সৈনিক

বন্দি অবস্থায় নির্মম অত্যাচার চালিয়েছিল চিনা সৈন্যরা, জানালেন কেরলের বীর সৈনিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: 

১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের দিন কয়েকজন ভারতীয় জওয়ানকে সীমান্তের ওপারে বন্দি করে পিপলস লিবারেশন আর্মি। বন্দি করে রাখা ওই জওয়ানদের উপর নির্মম অত্যাচার চালায় চিনা সৈন্যরা। চিন সীমান্তে বন্দি থাকা সেই ভারতীয় জওয়ানদের মধ্যে ছিলেন কেরলের তিরুঅনন্তপুরমের এস শ্যামল। নিরস্ত্র অবস্থায় তিনিও চিনা সৈন্যদের আগ্রাসনের মুখোমুখি হন। তিনি জানান, সংঘর্ষের পর দু’দিন ধরে বন্দি করে রাখা ভারতীয় জওয়ানদের উপর বর্বর অত্যাচার চালায় চিনা সৈন্যরা। 

এস শ্যামল ১৬ বিহার রেজিমেন্টের ভারতীয় অফিসার। ১২ বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। দেড় বছর ধরে তিনি লাদাখের লে এলাকায় কাজ করছেন। কেরলে নিজের বাড়িতে ফিরে আসার কথা থাকলেও, করোনা সংক্রমণের জন্য ফিরে আসেননি। তারপরই ১৫ জুন চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সেই দিনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কোনও কারণ ছাড়াই চিনা সৈন্যরা ভারতীয় জওয়ানদের ওপর আক্রমণ করেছিল। চিনা সৈন্যরা সীমান্ত অতিক্রম করতে চেয়েছিল, কিন্তু আমরা বাধা দিয়ে তা ব্যর্থ করেছি। তবে সংঘর্ষের ফলে আমরা জোরালো আঘাতও পেয়েছি। 

চিনের বন্দিদশা থেকে ভারতীয় জওয়ানদের মুক্তির জন্য প্রবল চেষ্টা করেছেন এনএসএসে’র(NSS) প্রতিনিধি ও নেয়াটটিনকারার সভাপতি কোটটুকাল কৃষ্ণকুমার। ১৭ দিন ধরে শ্যাম ও অন্য জওয়ানদের খোঁজ না পেয়ে কৃষ্ণকুমার কংগ্রেস সাংসদ শশী তারুর মাধ্যমে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রীও এই ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ করেন। এরপর ২৪ জুন ভারতীয় জওয়ানরা নিজের ঘরে ফিরিয়ে আসেন। 

বুধবার ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সীমান্তে হওয়া দুর্ঘটনা নিয়ে মুখ খোলেন শ্যাম। ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়ার সত্ত্বেও দেশপ্রেম এখনও অটুট রয়েছে এই জওয়ানের। কেরলের বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এখনও তিনি জানাচ্ছেন, ” চিনাদের হাতে আমি যেভাবে আক্রান্ত হয়েছি তা কল্পনাতীত। তবে আমি মনে করি এই কষ্ট আমি আমার দেশের জন্য করেছি। তাই কিছুই আমার ক্ষতি হয়নি। যদি আবার আমার ডাক পড়ে তবে আবার যাব। প্রহরী হয়ে সীমান্তে কাজ করব।” 

আরও পড়ুনঃ

নাটকীয় মোড়, এনকাউন্টারে খতম গ্যাংস্টার বিকাশ দুবে

চিন্তায় বেজিং, মালাবার উপকূলে নৌবাহিনীর মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত

ভারত বিরোধী ওলিকে নেপালের প্রধানমন্ত্রী পদে ধরে রাখতে মরিয়া চিন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *