চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে এগিয়েছে কোন্নগর বাঞ্ছারামপুরের দীপ বাগ (Deep Bag)। নিজের প্রতিভার জোরে সুযোগ করে নিয়েছিল দূর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমিতে (Mohanbagan)। মাসিক এক হাজার টাকা ভাতাও মিলছিল। অনুর্দ্ধ-১৯ এ যথেষ্ট পারদর্শীতা রেখে এগিয়ে চলছিলো এই স্টপারের ফুটবল ক্যারিয়ার। কিন্তু করোনা ভাইরাসের অতিমারিতে সমগ্র বিশ্বের সঙ্গে লকডাউন নেমে এসেছে উদীয়মান ফুটবলার দীপের জীবনেও। পেশায় রিক্সা চালকের একমাত্র ছেলে দীপ। ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা এখন সময় কাটে মাঠে নয়, ফুটপাথে। লকডাউনের জেরে বন্ধ হয়েছে ফুটবল অ্যাকাডেমি। বন্ধ হয়েছে এক হাজার টাকা ভাতাও। এমন পরিস্থিতিতেও ভারতীয় ফুটবলের (Indian Football) অন্যতম নক্ষত্র হয়ে ওঠার স্বপ্ন কিছুতেই মন থেকে সরাতে পারে না সে।
ফুটবল ময়দানের সবুজ পরিবেশ থেকে দীপ এখন বাস্তবের মাটিতে। কোন্নগরে ফুটপাথে একটুকরো প্লাস্টিক পেতে অপটু হাতে সব্জি বিক্রি করেই সংসার চালাতে হচ্ছে উঠতি এই ফুটবলারকে। তবে এখনও ফুটবল প্রীতি এতটুকু কমেনি তাঁর। রোজ সকালে পাইকারী বাজারে যাওয়ার আগে নিয়ম করে ফুটবল অনুশীলন করে সে। তাঁর আশা করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের নিকষ কালো অন্ধকার কেটে সূর্যের আলো উঠবেই। লকডাউনও (Lockdown) পুরোপুরি উঠে যাবে। সেদিন আবার ফুটবল পায়ে দাপিয়ে বেড়াবে মাঠে। সবুজ মাঠে জ্জ্বলে উঠবে দীপ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news