Breaking News
Home / TRENDING / করোনা-লকডাউনের জোড়া থাবা : দুর্গা প্রতিমার অর্ডার বাড়ন্ত কুমোরটুলিতে

করোনা-লকডাউনের জোড়া থাবা : দুর্গা প্রতিমার অর্ডার বাড়ন্ত কুমোরটুলিতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবছর কুমোরটুলিতে (Kumartuli) দুর্গা প্রতিমা তৈরীর অর্ডার বেশ কম। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে লকডাউন (Lockdown), আর সেই কারণে শেষ কয়েক মাসে পরিস্থিতি অনেকটাই প্রতিকূল হয়ে গেছে এখানকার পটুয়াদের। রথের দিন কিছুটা হলেও বায়না হতে শুরু করেছিল বলে জানান কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পাল। কিন্তু, তাতেও হাল ফেরেনি। এ প্রসঙ্গে মৃৎশিল্পী মন্টু বলেছেন, “প্রতিবছর রথের দিন থেকে দুর্গাপুজোর বায়না শুরু হয়ে যায়। আর এই সময়ে প্রায় ৬০ শতাংশ বায়না হয়ে যায়। কিন্তু এবছর একেবারেই তার উলটপুরাণ ঘটেছে।” তিনি আরও বলেন, “করোনা ভাইরাসের (Coronavirus) আবহে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাতে অনেকেই এখনও বুঝে উঠতে পারছে না আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে পুজোয় কি কি বিধি নিষেধ থাকবে? দুর্গা প্রতিমার উচ্চতা কেমন হবে? বা পুজোর পরিসর কেমন হবে ?” সব পুজো কমিটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই কারণে এখনও বহু দুর্গোৎসব কমিটি প্রতিমা অর্ডার দিতে পারেনি।”

তবে তারা ফোনে কুমোরটুলির মৃৎশিল্পীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বলেই জানিয়েছেন মিন্টু। তবে ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার, এফডি-ব্লকের মত বড় বড় পুজো কমিটিগুলি কুমোরটুলিতে প্রতিমার বায়না করে ফেলেছেন বলে জানিয়েছেন মিন্টু পাল। তবে এবার বেশিরভাগই ঠাকুরের মূর্তি একচালা হচ্ছে। খুব কম বাজেটে মূর্তি গড়তে চাইছে বেশিরভাগ পুজো কমিটি। অনেকেই বাজেট কমিয়ে দিয়েছেন বলেও জানান এই মৃৎশিল্পী । ফলস্বরূপ এবারের পুজোয় লাভের বদলে অনেকটাই ক্ষতির আশঙ্কার মুখে রয়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। তিনি জানিয়েছেন, ঘট পুজো পক্ষপাতী নয় কোনও পুজো কমিটি। ছোট করে হলেও দুর্গা প্রতিমার আরাধনাই করবেন পুজো কমিটিগুলি। এ বছরের প্রথম থেকেই অন্নপূর্ণা পুজো, পয়লা বৈশাখে গণেশ লক্ষ্মী পুজো, গঙ্গা পুজো, শীতলা পুজো এগুলো কিছুই করা সম্ভব হয়নি। রথের দিনে রথের চাকা ঘুরতে একটু হলেও আনন্দে ভেসেছিলেন শিল্পীরা। তারা ভেবেছিলেন দুর্গা প্রতিমা হয়তো সেই হিসেবে বায়না দেবে পুজো কমিটিগুলি। সেখানে নিরাশ হতে হয়েছে তাদের।

দুর্গাপুজোর (Durga Puja) পরিসর যে অনেকটাই ছোট হবে বিষয় নিশ্চিত কুমোরটুলির মৃৎশিল্পীরা। এখনও পর্যন্ত মিন্টু পাল প্রতি বছর এই সময় ৩৫টি দুর্গাপ্রতিমার অর্ডার পেয়ে যান। কিন্তু সেই তিনিই এখনও পর্যন্ত মাত্র ১২টি দুর্গা প্রতিমা তৈরীর অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন। তবে পাশাপাশি, মিন্টুর তত্ত্বাবধানে তাঁর প্রতিমালয়ে তৈরি হচ্ছে বিশাল আকারের বুদ্ধমূর্তি। গত বছর ডিসেম্বর মাসে বুদ্ধগয়া থেকে এই বুদ্ধমূর্তি অর্ডার দেওয়া হয়েছিল। বুদ্ধগয়ায বাঙালিরা একটি বুদ্ধ মন্দির তৈরি করতে চান। আর তাই কুমোরটুলিতে মূর্তি অর্ডার দেওয়া হয়। এবছর ডিসেম্বর মাসে বুদ্ধগয়ার উদ্দেশ্যে পাড়ি দেবে তথাগতর এই মূর্তি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *