চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
স্বাধীনতা দিবস পালনের দিন পুড়িয়ে দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি (First Lady) মেলানিয়া ট্রাম্পের কাঠের নির্মিত মূর্তি। এ কথা জানালেন বিখ্যাত মার্কিন শিল্পী ব্রাড ডোনাই। তিনিই মেলানিয়ার জন্মস্থান স্লোভেনিয়ায় মূর্তিটি তৈরি করেছিলেন।
সংবাদসংস্থাকে ডোনাই বলেন, “৫ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন মেলানিয়ার কাঠের মূর্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ মূর্তিটিকে সরিয়ে দিয়েছে। আমি জানতে চাই কারা এটা করল।” এ ছাড়া এই মূর্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উৎসাহিত করবে বলে মনে করেন ডোনাই। তবে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি মেলানিয়া। কিন্তু মূর্তি ভাঙা নিয়ে কিছুদিন আগে সুর চড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, ঐতিহাসিক স্ট্যাচু বা রাজনৈতিক স্বার্থে জড়িত কোনও কিছু নষ্ট করলে কড়া শাস্তি পেতে হবে।
৩৯ বছর বয়সী ডোনাই পুলিশকে অভিযোগ জানিয়েছেন। এবং যদি সম্ভব হয় যারা এই ঘটনায় জড়িত তাদের সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি।
আরও পড়ুনঃ
ভুয়ো গল্প ফেঁদে চাঞ্চল্য তৈরি করছেন বিরোধীরা, সিবিএসই-র সিলেবাস নিয়ে বলেন নিশঙ্ক
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news