চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কোভিড-১৯ মহামারী নিয়ে নতুন তত্ত্ব আনলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, এই রোগের ফলে রোগীদের মস্তিষ্কেরও অনেক সমস্যা লক্ষ্য করা গিয়েছে। যেমন উত্তেজনা বৃদ্ধি পাওয়া, মনোব্যাধি ও প্রলাপ বকার ইত্যাদি রোগ দেখা গিয়েছে।
লন্ডন কলেজের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪৩ জন করোনা রোগীকে নিয়ে একটি গবেষণা করেছেন। সেই গবেষণায় দেখা গিয়েছে, বেশিরভাগ রোগীর কারও মধ্যে রয়েছে মস্তিষ্কের বিকৃতি, কারও স্ট্রোক বা কারও স্নায়ু দুর্বল অথবা মস্তিষ্কের কিছু সমস্যা। ওই গবেষকরা এই গবেষণা করে রোগটি মস্তিষ্কের ক্ষতি করে বলে দাবি করছেন। এ প্রসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের নিউরোলজির গবেষক মিচেল জানদী বলেন, “কোভিড মহামারীর ফলে আমরা হয়তো রোগীদের মস্তিষ্কের কিছু সমস্যা দেখতে পাব। যেমন ১৯১৮ সালে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পর ১৯২০ সাল থেকে ১৯৩০ সালে এনসেফ্যালাইটিস দেখা গিয়েছিল।”
কোভিড-১৯ রোগটি মূলত রোগীর শ্বাসযন্ত্র বা ফুসফুসের ক্ষতি করে। কিন্তু স্নায়ুবিজ্ঞানী বা মস্তিষ্ক বিশেষজ্ঞদের মতে, এই রোগ মস্তিষ্কের ওপরও চাপ তৈরি করে। ফলে অনেকের মস্তিষ্কের বিকৃতি ঘটে। এ প্রসঙ্গে কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী অদ্রিয়ান ওভেন বলেন, “আমার চিন্তা কয়েক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আমরা যদি এক বছরে ১০ লক্ষ মানুষকে সুস্থ করে তুলি। তবে তাঁদের অনেকের মধ্যেই দেখা যাবে অনেক শারীরিক সমস্যা। প্রতিদিন জীবনে তাঁদের কর্মক্ষমতার অনেক পরিবর্তন হবে। যা অনেকের মানসিক চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।”
আরও পড়ুনঃ
লকডাউনের পরেও ভারতে কমল মুদ্রাস্ফীতির হার
ভণ্ড বাবাদের আশ্রমে কি হচ্ছে? কেন্দ্র কে নজর দিতে নির্দেশ শীর্ষ আদালতের
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news