Breaking News
Home / TRENDING / বিহার সীমান্তে হাইওয়ের নির্মাণ কাজ বন্ধ করে দিল নেপাল

বিহার সীমান্তে হাইওয়ের নির্মাণ কাজ বন্ধ করে দিল নেপাল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিহারের সীতামারি জেলার নেপাল সীমান্ত (Nepal Boarder) সংলগ্ন এলাকায় ভারতের একটি হাইওয়ে তৈরির কাজ বন্ধ করে দিল নেপাল।সীতামারি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিহারের ৬৩১ কিলোমিটার এলাকাজুড়ে নেপালের সীমান্ত রয়েছে। এতদিন ধরে এই সংলগ্ন এলাকায় রাস্তা সারাইয়ের কাজ করছে বিহারের নীতীশ কুমার সরকার (Nitish Kumar Govt.)। তাতে কোনওদিনই কোনও অসুবিধা হয়নি। কিন্তু, বেশ কিছুদিন ধরেই বিহারের সরকারের বিভিন্ন সংস্কারমূলক কাজে বাধা দিচ্ছে নেপালের কেপি শর্মা ওলির (KP Sharma Oli) সরকার। কিছুদিন আগে পূর্ব চম্পারণ জেলার নেপাল সীমান্তের কাছে থাকা লালবকেয়া নদীর উপর একটি বাঁধ তৈরির কাজে বাধা দিয়েছিল নেপাল।

সম্প্রতি সীতামারির এক বাসিন্দাকে সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে মারে নেপালের সীমান্তরক্ষীরা। এবার বিহারের উত্তরপ্রান্তে অবস্থিত রাম-সীতার স্মৃতি বিজাড়িত সীতামারি থেকে ভিট্টামোড় পর্যন্ত হাইওয়ে তৈরির কাজ বন্ধ করে দিল তারা। ভারত নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে এই রাস্তা বানাচ্ছে বলে অভিযোগ নেপাল সরকারের। সেই দাবি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন হাইওয়ে তৈরির কাজে। পরিস্থিতি পর্যালোচনা করার পর ঠিক হয়ে দুদেশের তরফে ওই এলাকার সার্ভে করা হবে। তারপরই ফের শুরু হবে রাস্তা তৈরির কাজ। ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দিয়েছে নীতীশ কুমারের প্রশাসন।

এখনও লাদাখে ভারত-চিন বিবাদের ঘটনা নিয়ে সীমান্তে উত্তেজনা রয়েছে। বৃহস্পতিবার জানা গিয়েছে লাদাখের গালওয়ান উপত্যকা (Ladakh Galwon Valley) থেকে সেনা প্রত্যাহার করলেও প্যাংগং শো এলাকা এখনও ফাঁকা করেনি চিনা ফৌজ। সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, আগের তুলনায় কিছুটা কম হলেও, প্যাংগং এলাকায় অনেক চিনা সেনা ভারতীয় ভুখণ্ডে রয়ে গিয়েছে। এই সমস্যা মেটাতে আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের বৈঠকে বসছে দুই দেশ।

এমন পরিস্থিতির মাঝে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ভারত বিরোধী মন্তব্য করে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কে এনে দিয়েছেন বলেই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। কিছুদিন আগে উত্তরাখণ্ডের ধারাচুলা থেকে লিপুলেখ পর্যন্ত রাস্তা তৈরির কাজে বাধা দিয়েছিল নেপাল। তারপরই তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করে কেপি শর্মা ওলির সরকার। এর জেরে দু’দেশের মধ্যে এখনও টানাপোড়েন চলছে। এবার ভারতের হাইওয়ে নির্মাণের কাজ বন্ধ করে নতুন করে সংঘাত তৈরি করল নেপাল সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *