চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
নাটকীয় ঘটনা। পুলিশের গুলিতে এনকাউন্টারেই মৃত্যু হল গ্যাংস্টার বিকাশ দুবের। আজ সকালে কানপুরের বাররা এলাকায় বিকাশকে এনকাউন্টারে খতম করে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে ডন বিকাশকে গাড়িতে করে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল। কানপুরের কাছে সচেনদী বর্ডার এলাকায় যে গাড়িতে করে বিকাশকে আনা হাছিল, সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সুযোগে বিকাশ পুলিশের বন্দুক ছিনিয়ে কয়েকজন পুলিশ কর্মীকে আঘাত করে পালানোর চেষ্টা করেন। পুলিশ কর্মীরা তাঁকে আত্মসমর্পণ করতে বললেও, তিনি তা না করায় গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিকাশকে মৃত বলে ঘোষণা করেন।
গত সপ্তাহে কানপুরে ৮ পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেন গ্যাংস্টার বিকাশ দুবে। হত্যা করার পরই তিনি ফেরার হয়ে যান। তার খোঁজে হরিয়ানা ও উত্তরপ্রদেশে পুলিশের ৪৫টি দল তৈরি করা হয়। একাধিক জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। বিকাশের খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়। অবশেষে বৃহস্পতিবার মধ্যপ্রদেশে উজ্জয়িনী থেকে ধরা পড়ে বিকাশ। শুক্রবার সকালে উজ্জয়িনী থেকেই কানপুরে নিয়ে আসার সময় এনকাউন্টার হন ডন বিকাশ দুবে।
আরও পড়ুনঃ
বৃথা হুঙ্কার ট্রাম্পের, আমেরিকায় পোড়ানো হল মেলানিয়ার স্ট্যাচু
শুধু সাহস নয়, সংযমও লাগে, কালীঘাটে বিক্ষোভের খবর গোপন করে বলেছিল সঞ্জয় দা
ভুয়ো গল্প ফেঁদে চাঞ্চল্য তৈরি করছেন বিরোধীরা, সিবিএসই-র সিলেবাস নিয়ে বলেন নিশঙ্ক
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news