চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বন্যার আশঙ্কা বাড়ছে উত্তরবঙ্গে (North Bengal)। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ভাসবে প্রবল বৃষ্টিতে। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। উত্তরবঙ্গের নদী গুলির জলস্তর অনেকটাই বাড়তে পারে। বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতির প্রবল সম্ভাবনা।মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ। মৌসুমী অক্ষরেখার অমৃতসর, বরেলি, মধুবনী, পাটনা হয়ে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং সিকিম উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আদ্রতা জনিত অস্বস্তি থাকবে চরমে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি ।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.৮ মিলিমিটার। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় শুক্র ও শনিবার অতিবৃষ্টির সর্তকতা। এই পাঁচ জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবি ও সোমবার এও ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎয়ের আশঙ্কা থাকছে মালদা ও দুই দিনাজপুরে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এর আশঙ্কা। সোমবার পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়বে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news