ওয়েব ডেস্ক- দিন আনতে পান্তা ফুরায়। সেই দিন আর নেই। এখন বিলাসবহুল হোটেলগুলিতেও রমরমিয়ে চলেছ পান্তা ভাত। সঙ্গে পোস্ত বা, কাঁচা সর্ষের তেল, আলুমাখা লেবু, পেঁয়াজ ও শুকনো লঙ্কা। দাম ৫০-৬০ টাকা। এই গরমে পর্যটকদের সমুদ্রও শান্ত করতে পারছে না দীঘায়। তাই গরমে সাগর স্নানের পর বেশিরভাগ চাইছেন একটু পান্তাভাত। এমনটাই নাকি পাবিলক ডিমান্ড। দাবি স্থানীয় হোটেলওয়ালাদের। তাই মাছ নয় এবার দীঘার সামার স্পেশা্ল মেনু পান্তা ভাত। সকাল দশটা থেকেই পান্তার লাইন পড়ে যায় হোটেলে এমনটাই দাবি স্থানীয়দের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news