সঞ্চিতা গঙ্গোপাধ্যায় :
তিন তালাক নিয়ে দেশ জুড়ে চর্চা চলছে। মুসলিম মহিলাদের একাংশ এই প্রথা রদের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মুসলিম মহিলার প্রতিবাদী কণ্ঠস্বর। মুসলিম ধর্মীয় নেতারা বলছেন এই আন্দোলনের পিছনে রয়েছে ইসলাম বিরোধী শক্তি। তিন তালাকের পক্ষে ও বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তি চলছে। প্রশ্ন উঠছে অন্যান্য ধর্মের মত ইসলামেরও সংস্কার প্রয়োজন আছে না নেই? দেশ জুড়ে এই রকম আবহে কয়েকজন সংখ্যালঘু ছাত্রী ও গৃহবধু তাঁদের মতামত জানালেন চ্যানেল হিন্দুস্তানকে। কী বললেন তাঁরা? জানতে দেখুন ভিডিয়ো। এই বিষয়ে আমরা আপনার মতামতের প্রত্যাশী। মুসলিম মহিলারা আমাদের মতামত পাঠান। নিজের বক্তব্য ভিডিয়ো রেকর্ডিং করে পাঠিয়ে দিন ৯৬৭৪০৫৪৮০৬ নম্বরে। আমরা আপনার কন্ঠস্বর তুলে ধরব সবার কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news