Breaking News
Home / TRENDING / বিবেক অগ্নিহোত্রীর কথায় বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ

বিবেক অগ্নিহোত্রীর কথায় বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ

চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেস্ক-

অনেক বিতর্কের পর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী বরাবরই সমালোচিত। এবার তিনি কলকাতায় এসেও নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন। রবিবার কলকাতা জাদুঘরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিবেক অগ্নিহোত্রী শাসকদলের সমালোচনা করেন। সরাসরি রাজ্য সরকার কে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি, তিনি বলেন, ”বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ আপনাদের মুখ্যমন্ত্রী।”

এমনকি তিনি বলেন, বাংলার আসল পরিস্থিতি তুলে ধরতে তিনি ছবির পর্দায় ‘বেঙ্গল ফাইলস’ তুলে ধরবেন। সোমবার বিবেক অগ্নিহোত্রীকে এই কথায় পালটা কড়া জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন পরিচালক মশাই কে, তিনি বলেন, ”দম থাকলে গুজরাটে গিয়ে গোধরা ফাইলস করে দেখান।”

রবিবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিবেক বাবু, সেখানেই সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। তাঁর কথায়, ‘তিন, চারশো মিনি কাশ্মীর রয়েছে বাংলায়।’ তিনি আরো বলেন, ‘বাংলার কাহিনি ভারতের সবাইকে বলতে চাই। ‘বেঙ্গল ফাইলস’ বানাব। আমি বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না। দেখুন, সঙ্গে বডিগার্ড। আপনাদের মুখ্যমন্ত্রী ব্যর্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে।’
https://www.instagram.com/p/Cpt64lSpcW7/?igshid=YmMyMTA2M2Y=

এই নিয়ে কুণাল ঘোষ প্রবল সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘কে বিবেক অগ্নিহোত্রী? বাংলায় এসে অপমান, কুৎসা, প্ররোচনা দিচ্ছেন। ওঁরা যদি শিল্পী হন, তাহলে নিজেদের শিল্পকর্মের জন্য সম্মান পাবেন। কিন্তু এভাবে বিজেপির দালালি করলে কোনও সম্মান পাবে না। বেঙ্গল ফাইলস করার কথা বলছেন, যান না, দম থাকলে গুজরাটে গিয়ে গোধরা ফাইলস বানান।” তিনি আরো বলেন, ”বেঙ্গল ফাইলসে কী দেখাবেন? দেখান কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, যুবশ্রী-এসব। খবর দিয়ে দেখুন, কেন্দ্রের প্রশংসা পেয়েছে এসব প্রকল্প।”

আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় অংশ নেওয়ার কথা বলিউড অভিনেতা অনুপম খেরের।গতকাল কালীঘাটে পুজো দেন তিনি, রবিবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ”শান্তিনিকেতন যাবই, কেউ আটকাতে পারবে না।” এর জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, ”কে অনুপম খের? কেন তাঁকে আটকাতে যাবে কেউ?”
https://www.instagram.com/reel/CprjtQKsW-J/?utm_source=ig_web_copy_link

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *