Breaking News
Home / TRENDING / তুরস্কের দুর্যোগ মোকাবিলায় জুলি, রোমিও, হানি ও র‍্যাম্বো, চেনেন এই যোদ্ধাদের ?

তুরস্কের দুর্যোগ মোকাবিলায় জুলি, রোমিও, হানি ও র‍্যাম্বো, চেনেন এই যোদ্ধাদের ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

মঙ্গলবার এনডিআরএফ (NDRF) এর দুটি পৃথক দল নিয়ে তুরস্কে পাড়ি দিয়েছেন, ৫১ সদস্যের দল নিয়ে, অন্য একটি দল সকালে ও 50 সদস্যের নিয়ে আরেকটি দল সন্ধ্যা নাগাদ পৌঁছায়। তাতে জুলি, রোমিও, হানি এবং র‍্যাম্বো-একটি চার সদস্যের ডগ স্কোয়াড, যারা জাতীয় দুর্যোগ মোকাবিলায় পুরুষ সহকর্মীদের সাথে ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে (NDRF)।

এরা বিশেষভাবে প্রশিক্ষিত, ল্যাব্রাডর প্রজাতির ডগ স্কোয়াড, যারা দুর্যোগ-কবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের দক্ষতায় ট্রেনিংপ্রাপ্ত। ইতিমধ্যেই ডগ স্কোয়াড তুরস্কের ক্ষতিগ্রস্থ এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান কাজ শুরু করছে।

ছবি- ANI

এনডিআরএফের মহাপরিচালক অতুল কারওয়াল জানিয়েছেন , ” ডগ স্কোয়াড ও ১০১ টি সদস্যরা সমস্ত ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং সমস্ত প্রয়োজনীয় অত্যাধুনিক অনুসন্ধান এবং উদ্ধার ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়ে সজ্জিত। এনডিআরএফ টিম তুরস্কের স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও উদ্ধার অভিযানে সাহায্য করবে”।

ভারতের উদ্ধারকারী দলের গতিবিধি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে চলছে এবং NDRF-এর ১০১ জন সদস্য সমন্বিত দুটি দলের সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডও রয়েছে। সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম তুরস্কে পাঠানো হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে।

প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য NDRF-এর দলটির নেতৃত্বে রয়েছেন কমান্ড্যান্ট গুরমিন্দর সিং এবং চিকিৎসক ও প্যারামেডিক্যাল দল সদস্য। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্ৰক বলেছেন, ” ভারত সরকার ভূমিকম্প মোকাবেলায়, তুরস্ক সরকারের এই সংকটে সমস্ত প্রয়োজনীয় সাহায্য প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

তুরস্কের এই বিপর্যয়,এটি চতুর্থ আন্তর্জাতিক দুর্যোগ উদ্ধার অভিযান। যা এনডিআরএফ দলকে ভূমিকম্প- বিধ্বস্ত তুরস্ককে সাহায্য করার দায়িত্ব দেওয়া হয়েছে। একটি বিশাল ভূমিকম্প,যার রিখটার স্কেলে ৭.৮ মাত্রা। গত ৬ ফেব্রুয়ারী সিরিয়া, তারপরে একের পর এক ভূমিকম্পের ফলে তুরস্কে বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংস, প্রাণহানি এবং ক্ষতি হয়েছে। তুরস্কের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৫,০০০ জনেরও বেশি লোক প্ৰাণহানি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *