Breaking News
Home / TRENDING / সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে, সফল ‘দ্য কেরালা স্টোরি’

সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে, সফল ‘দ্য কেরালা স্টোরি’

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

‘দ্য কেরালা স্টোরি’ এখন একটি বিতর্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবিকে নিয়ে দানা বেঁধেছিল বির্তক। এখনও তার রেশ মেটেনি। প্রায় তারকাবিহীন এই ছবি। এর মাঝেই গত সপ্তাহে মুক্তি পেয়েছে এই ছবি। আর মুক্তির পর থেকে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিটি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবসার পরিমাণ। প্রথম দু’দিনের নিরিখে ইতিমধ্যেই গত বছরের অন্যতম বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’কে ছাপিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ছবি বিদ্বেষমূলক বলেই সরব হয়েছিলেন। ছবিকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়। তবে কোন লাভ হয়নি বলেই চলে। সুপ্রিম কোর্ট, মাদ্রাজ হাইকোর্ট এবং কেরল হাইকোর্ট এই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারির যাবতীয় আবেদন খারিজ করে দিয়েছে।

হিন্দি-সহ আরও চারটি আঞ্চলিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। যদিও ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে যথেষ্ট বিরোধিতা শুরু হয় কেরলে। মুক্তির পর প্রথম দিনেই ছবিটি ৮ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিনের পরিসংখ্যান আরও চমকপ্রদ।সূত্রের খবর, কোচি শহরে ছবির ভাগ্যে জুটেছিল মাত্র একটি প্রেক্ষাগৃহ। অন্য দিকে বেশ কিছু মাল্টিপ্লেক্সে বাতিল করা হয় শো। তবু প্রথম দিনেই ৮ কোটি টাকা আয় করেছে এই ছবি।

দ্বিতীয় দিনে ছবির ব্যবসা দাঁড়িয়েছে ১১ কোটি ২২ লক্ষ টাকায়। শনিবার পর্যন্ত বক্স অফিসে মোট ১৯ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’। অর্থাৎ দ্বিতীয় দিনে এই ছবির আয় বাড়ল প্রায় ৩৯ .৭৩ শতাংশ। বিতর্ক এবং কৌতূহল এই ছবির ক্ষেত্রে ‘শাপে বর’ হয়েছে বলে মনে করছেন অনেকে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের মতে, ছবির ব্যবসা আরও বাড়তে পারে।

অন্যদিকে এই ছবি ঘিরে বিতর্ক প্রসঙ্গে সমাজমাধ্যমে মুখ খুলেছেন ছবির অন্যতম অভিনেত্রী অদা শর্মা। সমালোচকদের কাছে তাঁর আর্জি, ‘‘যাঁরা বিতর্কে ইন্ধন দিচ্ছেন, তাঁরা আগে ছবিটি দেখুন। তার পর তা নিয়ে মন্তব্য করবেন।’’ ছবিটি ঘিরে নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে মতামত দেওয়ার অনুরোধ জানিয়েছেন অদা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *