চ্যনেল হিন্দুস্থান ডেস্কঃ অবশেষে নীতীশপত্নী কে হেনস্থার অভিযোগে দুই স্কুল পড়ুয়া কে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । এরপরই দিল্লি পুলিশ কে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সাচী মারওয়া । অভিযুক্তদের বয়সের কথা মাথায় রেখে তিনি অনুরোধ করেছেন, তাদের যেন খুব কঠোর শাস্তি না দেয় পুলিশ। প্রসঙ্গত, গত শুক্রবার দিল্লিতে নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন নীতীশপত্নীর সাচী । সেই সময় বাইকে চেপে দুই যুবক তাকে ধাওয়া করে । শুধু তাই নয়, বাইক টিকে গাড়ির পাশে নিয়ে এসে গাড়ি টিকে ধাক্কাও দিতে থাকে । তাদের আরুপ আচরণে ভয় পেয়ে যান সাচী । এর পরই সম্পূর্ণ বিষয় টিকে ভিডিও করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । পাশাপাশি পুলিশে অভিযোগও করেন তিনি । প্রতমে দিল্লিপুলিশ বিষয় টিকে তেমন গুরুত্ব না দিলেও পরে ওই দুই যুবক কে আটক করে তারা । জানা গিয়েছে, তারা দুজনেই স্কুলের ছাত্র। রাগের বশেই এহেন কাণ্ড ঘটিয়েছে তারা । তবে অন্য কেউ এই কাজের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হলেও দুই যুবককে গ্রেপ্তারের পর বেশ খুশি হয়েছেন সাচী। আর সেই জন্যই এদিন নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার অভিযোগের পর ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ। রাগের বশে এমন করে ফেলেছে বাচ্চা দু’টি। পুলিশ কর্তাদের অনুরোধ করব ওদের যেন খুব বেশি শাস্তি না দেওয়া হয়। আমার ধারণা ওদের যথেষ্ট শিক্ষা হয়েছে।” তাঁর এইরুপ পোস্টে খুশি হয়েছেন দিল্লি পুলিশের অধিকর্তারাও ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news