Breaking News
Home / TRENDING / সাগরদিঘি তে হারের পর প্রথম মুর্শিদাবাদে অভিষেক

সাগরদিঘি তে হারের পর প্রথম মুর্শিদাবাদে অভিষেক

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ প্রায় দুই মাস ধরে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচী । বিভিন্ন জেলায় জনগনের কাছে পৌছেযাচ্ছেন অভিষেক । সাগরদিঘিতে তৃণমূলের হারের পর এবারি প্রথম মুর্শিদাবাদ সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন রানিনগরের মাটিতে দাঁড়িয়ে সাগরদিঘির উন্নয়নের পক্ষে সওয়াল করেন অভিষেক। বলেন, “সাগরদিঘিতে কংগ্রেসে এমএলএ জিতেছেন। আমি অনুরোধ করব যাতে আগামীদিনে য়াতে সাগরদিঘি উন্নয়ন হয় তা তিনি যেন দেখেন। যদি কাজে কোনও অসহযোগিতা হয় তাহলে বিধানসভায় তিনি যান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। কেউ বারণ করছে না।” অপর দিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাগরদিঘিতে টাকার খেলা চলেছে। তা নিয়ে এখনও বিতর্ক চলছে । কিন্তু, পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের চোখ সাগরদিঘির সাধারণ ভোটারদের উপর। কারণ, শেষ উপনির্বাচনে তাঁদেরই একটা বড় অংশ মুখ ফিরিয়েছে ঘাসফুল শিবিরের থেকে। অন্যদিকে বায়রন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই কথা শুনে খুবই ভাল লাগলো। বেশ নিরপেক্ষভাবে উনি ওই কথাটি বললেন। বেশ কিছুদিন আগেই সাগরদিঘিতে অভিযোগ উঠেছিল ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই আর আসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যদিও সেই অভিযোগ মানতে নারাজ শাসকদল। তবে এই বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *