Breaking News
Home / TRENDING / গরম আরো বাড়বে, জেনে নিন আজ কেমন থাকবে সারাদিনের আবহাওয়া

গরম আরো বাড়বে, জেনে নিন আজ কেমন থাকবে সারাদিনের আবহাওয়া

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

ফের আবহাওয়ার মুড স্যুইং, ঝড়-বৃষ্টির পর্ব মিটিয়ে সোমবার থেকে ফের একবার শুষ্ক আবহাওয়া বাংলায়। পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। যদিও দু’এক জেলায় এখনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মোটের উপর ফের একবার জ্বালাপোড়া গরম ফিরছে বাংলায়।

উত্তরবঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিঙে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফলে মন খারাপ পর্যটকদের, শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখার আশা কার্যত মাটি।

আগামী তিন থেকে চারদিন দিন ও রাতের তাপমাত্ৰা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশ থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটের উপর জেলায় জেলায় ফের বাড়বে গরম।

কলকাতার আবহাওয়া (Kolkata Weather) সোমবার সকাল থেকে শহরের আকাশ আংশিক মেঘলা। এদিকে, ক্রমবদ্ধমান দিন ও রাতের তাপমাত্রা। তিনদিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারা উত্থানের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি বেড়ে দাঁড়াল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াসে।

যা এখনও স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামি ৪৮ ঘণ যা স্বাভাবিকের কোঠা ছুঁয়ে ফেলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৯ থেকে ৯২ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়নি। নতুন করে শহরে আর বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে ঢুকবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। একটি অক্ষরেখা রয়েছে হাওয়া অফিস আরও জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে ঢুকবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। একটি অক্ষরেখা রয়েছে ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, রাজস্থান সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *