Breaking News
Home / TRENDING / গ্রেফতার হলেন ডোনাল্ড ট্রাম্প, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে

গ্রেফতার হলেন ডোনাল্ড ট্রাম্প, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আত্মসমর্পণের আগেই গ্রেফতার হলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তার, কিন্তু আদালতের নির্দেশে আগেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে হেফাজতে নিল পুলিশ, আর এরপর শুরু হয়েছে শুনানি।

শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্প ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ।

যদিও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুগামীদের অভিযোগ, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের ভারতীয় সময় রাত পৌনে ১২টা নাগাদ নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু বিচারক নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রের খবর।

এই পরিস্থিতিতে ক্যাপিটল হিংসার ‘ইতিহাস’ মাথায় রেখে নিউ ইয়র্ক জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। রিপাবলিকান নেতা ট্রাম্পকে গ্রেফতার করা হলে তার অনুগামীরা হিংসাত্মক প্রতিবাদের পথে হাঁটতে পারেন বলে আশঙ্কা আমেরিকার সাংবাদমাধ্যমের একাংশেরও। ইতিমধ্যেই নিউ ইয়র্কের কয়েকটি রাস্তায় ট্রাম্প সমর্থকদের জমায়েত নজরে এসেছে। পাশাপাশি, ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তার বিরোধীরাও। অন্য দিকে, ট্রাম্পের আইনজীবী হাজিরার ভিডিয়ো প্রকাশ্য আনা নিষিদ্ধ করতে আদালতে আবেদন জানিয়েছেন।

স্টর্মির দাবি, ২০০৬ সালে তিনি এবং ট্রাম্প শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এর পর ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার আমেরিকান ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘুষ মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ অভিযোগের তদন্ত করেছিলেন। তিনি ডেমোক্র্যাট দলের সদস্য। ফলে ‘রাজনৈতিক চক্রান্তের’ অভিযোগ জোরালো হয়েছে।

আদালতে হাজিরা দেওয়ার জন্য সোমবার রাতেই ফ্লোরিডায় নিজের বাসস্থান থেকে নিউ ইয়র্কে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান ট্রাম্পের ব্যাপারে তার কিছু বলার নেই। ইতিমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এই মামলা হোয়াইট হাউসে তাঁর প্রত্যাবর্তনের প্রচেষ্টা বানচাল করে দেয় কি না, তা নিয়েই চলছে জল্পনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *