Breaking News
Home / TRENDING / বউবাজারের বিপজ্জনক বাড়ি ভাঙার অনুমতি পেল কেএমআরসি

বউবাজারের বিপজ্জনক বাড়ি ভাঙার অনুমতি পেল কেএমআরসি

সূর্য সরকার।

অবশেষে বৌবাজারের হেলে পড়া কিংবা বিপদজনক বাড়ি ভেঙে ফেলার অনুমতি মিলল। সোমবার সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড।‌ এখন পর্যন্ত তিনটি বাড়ি ভাঙার অনুমতি আগেই পাওয়া গিয়েছিল। রবিবার বাকি আরও দুটি বাড়ি ভাঙার অনুমতি পাওয়া গেল। তাই দ্রুত তারা কাজ শুরু করে দিতে পারবেন, বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা। একই সঙ্গে তারা জানিয়েছেন, কলকাতা পুরসভার অনুমতি পেয়ে গিয়েছেন তারা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ নিয়ে বউ বাজার এলাকায় বিভিন্ন বাড়িতে ভাঙ্গন দেখা দেওয়ায়, আশঙ্কায় সেখানকার বাসিন্দারা। তাই কলকাতা পুরসভা থেকে কে এম আর সি কর্তৃপক্ষ এবিষয়ে ঝুঁকি নিতে নারাজ।

মালিকদের কাছ থেকে বাড়ি ভাঙার অনুমতি পাওয়া গেছে। মৌখিক অনুমতি পুরসভার কাছ থেকে আগেই পাওয়া গিয়েছিল। আজ পাওয়া যাবে পুরসভার লিখিত অনুমতি। তারপরই কাজ শুরু করে দেবে কে এম আর সির। ইতিমধ্যে বউবাজার এলাকা‌ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের।‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *